উন্নয়ন রূপরেখা | ০৪/১২/২০০৫ ইং
দ্রুত উন্নয়ন
কৃষক আর শ্রমিকের এই আমার বাংলাদেশ,
শুদ্ধ শ্রমে পরিচালিত হবে সুস্থ-সবল-উন্নত দেশ।
দেশ পরিচালনা করবেন যারা জ্ঞানে ও গুণে,
তাদের মাঝে থাকবে কৃষক-শ্রমিক প্রজন্মের বীজ বুনে।
অক্ষরজ্ঞান নিলেই কেবল শিক্ষিত হওয়া নয়,
সঠিক উৎপাদনে সক্ষম জনই প্রকৃত শিক্ষিত হয়।
সংগঠনের স্তরবিন্যাস:
• শিশু-কিশোর (১৭-এর নিচে): সংগঠনের প্রাথমিক পরিচয়।
• যৌবন (১৮ থেকে ৩৫): ছাত্র, বেকার ও কর্মজীবী যুব-সংগঠন।
গ্রাম থেকে জাতীয় পর্যায়—সবখানে সমান পথ,
নিবেদিত সমাজবোধে গড়ে উঠবে সংগঠনের রথ।
ভূমির মালিক, কৃষিতে যাঁর অধিক আয়,
সম্মানিত কৃষক তিনি—ঘর ও সমাজে মর্যাদা পায়।
কামার, কুমার, তাঁতি, জেলে, ডাক্তার আর—
ইঞ্জিনিয়ার, আইনজীবী, শিক্ষক, ব্যবসায়ী—সব পেশার অধিকার।
প্রতিনিধিত্বশীল শাসন কাঠামো:
সমাজের সকল সংগঠনের প্রতিনিধি নিয়ে,
গ্রাম থেকে জাতীয় পর্যায়ে সংসদ গঠিত হবে নির্বাচন দিয়ে।
সব পেশাজীবীর প্রতিনিধিত্বের মাধ্যমে তবে,
কাঠামোগত আধুনিক সুশাসন গড়ে উঠবে সম্মিলিত প্রভাবে।
সঠিক পরিকল্পনা, প্রকল্পের বাস্তবায়ন—
সহজ হবে সবই, ত্বরান্বিত হবে দ্রুত উন্নয়ন।
— কাজী আব্দুস সালাম