৯. কবিতা | ০৭/০৯/১৯৭৫ ইং
চির প্রেয়সী
ওগো মোর চির প্রেয়সী রে,
আছো তো তুমি মোর হৃদয় জুড়ে।
নাইবা এলে তুমি বধূ বেশে,
নাইবা রহিলে তুমি মোর পাশে;
চিরদিন আছো যে হৃদয় জুড়ে,
হৃদয় জুড়ে।।
নাইবা পাইব দেখিতে মধু হাসি,
নাইবা শুনিব সেই কথার বাঁশি;
রহিলে তো চিরদিন এই হৃদয় জুড়ে,
হৃদয় জুড়ে।।
মনের মিতালী তুমি মনেই আছো,
যখনই হৃদয়ে আনি তখনই আসো;
রহো না দূরে তুমি আছো মনের ঘরে,
রয়েছ যে চিরদিন হৃদি-তন্ত্রী জুড়ে,
হৃদয় জুড়ে।।
নাইবা আসিলে তুমি এই দৈহিক দেশে,
জেনে রেখো ওগো তোমায় ভালোবেসে—
এই হৃদি মন সদা তোমারই আশে,
রেখেছি ধরে চিরদিন হৃদয় জুড়ে,
হৃদয় জুড়ে।।
— কে. এ. সালাম