৮. কবিতা | ০৭/০৯/১৯৭৫ ইং
প্রেয়সীর সাথে
আজি প্রেয়সীর সাথে,
করি পরিভ্রমণ।
বাসে চড়া নৌ-বিহার,
যেন নব-দম্পতি জীবন
কাশেম যায় সাথে,
ডাক্তার চিকিৎসালয়।
কত কথায় মধুময় হাসি,
সুহাসিনী হাসিল তথায়।
পূর্ণবার নৌ-বিহার,
কিছু পথ কাশেম হাঁটি যায়।
দু'জন দোঁহার পানে,
তাকাই অনিমেষ
শিহরিত বিভোরে,
কিয়ৎক্ষণ নির্বাক প্রায়।
কদাচ উঠিলাম কহি,
মোর চির প্রেয়সী।
নৌকায় চলে না সে,
কোথাও বিশেষ বেশি।
আজি সম্ভব সে চড়েছে,
আমায় পেয়ে কাছে।
তা না হলে চড়ত না,
মোরে না পেলে পাশে।
তৎপরে নৌকা ছাড়ি,
কিছু পথ হেঁটে আসি।
চড়িলাম বাসে মুখোমুখি,
পাশাপাশি।
মুখে চোখে হাতে পায়ে,
দু-চারটি কথা।
এতে যেন বেড়ে চলে,
বিদায়ের ব্যথা
— কে. এ. সালাম