৭. কবিতা | ০৭/০৯/১৯৭৫ ইং
আজি কেন
আজি কেন এলে তুমি,
প্রহত পুলিন তটে।
যাবে যদি একা ফেলে,
কেন তবে এলে?
আমার আপন প্রিয়,
এসেছিলে মধু-সুর লয়ে।
কেমনে আজি তাহা,
যাও তুমি ভুলে।
এতটুকু আলিঙ্গন,
এতটুকু মধুময় চুমো।
এতটুকু বিমুগ্ধ চাহনি,
এতটুকু মধুময় কথা।
কোথায় গিয়েছে এখন,
সেই দিবা-রাতি।
কোথায় গেলে ওগো,
এ মন হতে আজি।
এ হৃদয়ে জাগে শুধু,
স্ব-করুণ সুপ্ত ব্যথা।
— কাজী আব্দুস সালাম