৫. কবিতা | ০৩/০৯/১৯৭৫ ইং
নিষ্ঠুর প্রিয়ে
ওগো হে নিষ্ঠুর প্রিয়ে,
এত ভালোবাসা দিয়ে;
কেন শুধু মিছে বলে,
কপটতা টেনে নিলে।
সাক্ষাতে সেদিন তুমি,
যাহা মোরে বলেছিলে;
সবই যদি মিছে হবে,
তবে কেন দেখা দিলে?
দূরে ছিলে দূরেই থাকতে,
কেন এসে দেখা দিয়ে;
এ শিহরণ জাগালে,
মম প্রহত হৃদি তটে
ব্যথা-হত মন নিয়ে,
ভাবছি শত এলোমেলো;
ডাকছি এক স্রষ্টা তরে,
শতক্ষত হৃদি যায় ফেটে।
তুমি মম চির প্রিয়ে,
নহ কোনো ভাড়াটে মেয়ে;
দূরে থাকলেও যে তুমি,
রয়েছ এ হৃদয় জুড়ে
শুধু বলি এটুকু বিরাগে,
কেন মিছে ধোঁকা দিয়ে;
হেথা মোরে একা ফেলে,
যাবে চলে আপন ঘরে।
আমি যে চাতক সম,
চেয়ে আছি তব পানে;
যদি যাই যাব দুজনে,
মহানন্দে এক সাথে।
মিলনের যত গাঁথা,
গাঁথিব মিলাব মহানন্দে;
দুজনে একখানি মহামাল,
বিধাতার গলে দেব গেঁথে
এ হৃদয়ের মহা-সাধ,
সবই মিটিবে তবে;
রহবে না বাকি কিছু,
যদি থাকে মহামিলনের সাধ।
কপটতা আর না দেখাও,
কাছে এলে বসে থেকো;
বিধাতার অনুমতি ছাড়া,
আসিবে না সেই অমীয় রাত
— কাজী আব্দুস সালাম