৪. কবিতা | ০২/০৯/১৯৭৫ ইং
প্রেয়সী
ওগো সুকণ্ঠী প্রেয়সী,
ওই কণ্ঠে বাজাও বাঁশি
সুরে সুরে আমি
বিভোলে যাই ভাসি।
হৃদয়ের কত ব্যথা,
মর্মের শত কথা
প্রকাশ করো যত আজ
আমি দেব না বাধা।
বেঁধেছ তুমি আজ,
তোমার কণ্ঠে সুর
আমার হাতে বাঁশি
অঙ্গার শোকে সাজি।
আজ কাছে এসে,
বসেছি তোমার পাশে
অভিমানী মান না করে
লহ মোরে ভালোবেসে।
এ লগন নহে অভিমান,
ওগো মম ধ্যান-প্রাণ
ওই কনক বাহু-ডোরে
শুধু একটু আলিঙ্গন।
একটু খানি দেখ চেয়ে,
প্রেমসুধা যায় যে বয়ে
তোমার আমার মাঝে
কিছু ধরে রাখ গেয়ে।
ওগো প্রেম সারথিনী,
হে মম জীবন সাথিনী
এমনি নিঝুম নির্বাকে
বহিবে কি এ রজনী?
তুলে ধর বাহুখানি,
লহ তব কাছে টানি
প্রেম-হৃদি-রন্ধ্র নীরে
হে মম হৃদয় রানী।
ওগো প্রেমের সাকী,
মিলনের নেই যে বাকি
আর একটু এলে কাছে
থাকবে না কিছুই বাকি।
আর এসো না কাছে,
ঘুরিব প্রেম-পরশে
অটুকু মিলনের আশে
ওগো তুমি থাকো বসে।
এ প্রাণের শত ব্যথা,
তারই মাঝে কত কথা
এ হৃদয়ে তুমি সুর
সুন্দর প্রিয় গাঁথা।
— কাজী আব্দুস সালাম