৩. কবিতা | কাজী আব্দুস সালাম
দিলু
দিলু তুমি রয়েছ বেঁধে,
আমার হৃদয় সনে।
তবু যে শূন্য হৃদয়ে একা,
সব সুর মম-বিরহ গানে।
সব ভাবনার মাঝে তুমি,
এসো বিজয়ীনি বেশে।
আমি যে ভেসে যাই,
বিরহ-ম্লান-বিষ আবেশে।
ওই সুদূরে তাকালে,
নিস্তব্ধ নির্জন পথে।
এ মন মৌন আবেশে,
বারি বাঁধে নয়নপাতে।
এত সাধনা কেন হলো,
তোমাতে আর আমাতে।
শুধু ভাবনার মিছে জাল,
বুনে যাই দিবা-রাতে।
হে মম অন্তর সাথিনী,
দূরে কেন থাকো তুমি?
কাছে এসো স্বপ্নে গোপনে,
জাগিয়ে তোলো অন্তর্যামী।
— কাজী আব্দুস সালাম