২৪. কবিতা | ০৭/১০/১৯৭৫ ইং
ঈদ মোবারক
মোবারক ঈদ মোবারক,
এল মহা খুশি নিয়ে
আজি এই ধরণীর বুকে।
রমজানের রোজা শেষে,
ধৈর্য ত্যাগের বিনিময়ে
আনন্দ মশাল জ্বেলে।
গরিব ধনী পথিক ফকির,
জামাতে পড়ছি নামাজ
গাইছি গান বিশ্ব-নবীর।
সকাল হতে সন্ধ্যা রাতে,
বালক বৃদ্ধ আম-জনতা
মিলন হলো এক সাথে।
বইছে খুশির ঈদ মোবারক,
খুশির নেশায় উঠছে মেতে
অলি গলি মহা-সড়ক।
ধরা আজ ক্ষুদ্র ভূলোক,
আনন্দে মন উঠছে নেচে
পেয়ে তব ঈদ-মোবারক।
এলে সবার ঘরে ঘরে,
হাসি খুশির মধ্য দিয়ে
অতিথি আপ্যায়ন করে।
ঘরে ঘরে শিরনি মদিরা (শরবত),
যার যাহা সাধ্য মতো,
এতে নেই কোনো গৌরব।
পুণ্য ভালে দুলছে ভূলোক
সব মলিনতা মুছে দিয়ে,
পেয়ে আজ ঈদ মোবারক।
— কে. এ. সালাম