২৩. কবিতা | ০৫/১০/১৯৭৫ ইং
প্রেম যোগী
( ১ )
ওগো প্রেম যোগী,
এসো ঝরা নিশীথে
হে প্রেম সোহাগী।
এসো ঝরে ঝেঁপে,
কান্দন ভরা সুরে
মম হৃদয় মাঝারে।
আজি সারা নিশীথে,
ঝরছে ঝরা বৃষ্টিধারা
পাগল পারা প্রেমেতে।
দেউল বেশে প্রিয়ে,
এমন তব প্রেমেতে
চলছে গীতি গেয়ে।
হৃদয় প্রেম আবেশে,
অদূরে ঝরার সুরে
আজি চলছে হেসে।
এই নির্ঝরার রাতে,
প্রীতির সুরে বিভোর
প্রেম বিষ ব্যথাতে
গাইব না আর গান,
তবু যে ভেঙে পড়ে
বেদনা বেসুর প্রাণ।
আজি এই ব্যর্থরে,
লও পাশে টেনে
ভালোবেসে অন্তরে।
তব আাসব স্রোতে,
ভরে দাও প্রীতি সুরে
এই ঝরা নিশীথে।
( ২ )
মুছে দাও ব্যর্থতারে,
হৃদয়ের বেদনা সুরে;
নতুন আলো জ্বেলে,
দাও এই আঁধার ঘরে।
প্রেম যোগী সাকী,
জ্বালিয়ে দাও ঘরে;
তব আলোর দীপিকা,
এই ঝরা নিশীথে।
আজি জাগিয়ে দাও,
অন্তরে নতুন শিহরন;
জাগাও প্রেম জাগরণ,
ঝেঁপে ঘুনে ধরা মন।
প্রেম সারথি সুহাসিনী,
প্রেয়সী দাও দেখা;
প্রেমমাখা কল্প-কায়ায়,
এই ঝরা নিশীথে।
— কে. এ. সালাম