২২. কবিতা | ০৮/১০/১৯৭৫ ইং
সপ্ত রানী
প্রেম রানী
এল কখন হৃদয়ের নীড়ে,
হৃদয় রানী
নিয়ে গেল মন উজাড় করে।
ভাষা রানী
এল চুপি পুঁথি হাতে লয়ে,
কাব্য রানী
এল কিছু প্রেম-সুধা নিয়ে।
সৌন্দর্য রানী
দূর হতে করল প্রেমালো দান,
বিরহ রানী
হৃদয়ে ঢুকে মারল বিষের বাণ।
সুর রানী
বীণা খানি দিল এসে ঝঙ্কারে,
সেই সুরে বাজছে গান—
পূর্বা-ঊর্বশীর হৃদয় মাঝারে।
প্রেম-হৃদয়-ভাষা-কাব্য-সৌন্দর্য-বিরহ-সুর,
এই সপ্ত ধারায় সপ্ত রানীর হৃদয়ে
ভরে আছে সুখ-দুঃখ-শরাব-মধুর।
— কে. এ. সালাম