২৫. কবিতা | ০৭/১০/১৯৭৫ ইং
বিরহী ঈদ
ঈদ এল ঈদ গেল,
অমীয় আনন্দগুলো নিয়ে এল।
ক্ষত হৃদয়ের নিভন্ত অগ্নি,
পুনরায় কেন এসে জ্বালিয়ে গেল?
কোন্ সে অগ্নি-কন্যা,
দেখা দিয়ে জাগালে হৃদয়ে বন্যা।
যে অগ্নি নিভৃত হৃদয়ে,
আবার জ্বালালে কেন তব বিদায়ে।
কেন তুমি এলে আজি,
প্রিয়ে আজি মোরে মনে নাহি রাখ।
মোরে ভালোবাসো বা না বাসো,
দূরে থাকিতে চাও তো দূরেই থাক
অনেক পুরনো স্মৃতি নিয়ে,
ইতিহাস হয়ে যে তুমি এলে আজি।
দেখা দিতে এই অল্পক্ষণে,
বিরহী ঈদ মোবারকে রঙে সাজি
— কে. এ. সালাম