১–১. কবিতা | ০৪/০৯/১৯৭৫ ইং
প্রিয়তমা প্রিয়সু
আজি তুমি কোথা,
অন্তরের গভীরে গাঁথা;
তোমাতে সদাই বিভোর,
তুমি হৃদয়েরই সুর।
তোমার মাঝে এথা,
হে শূন্য খাতা,
লিখেছি মম অগণন ব্যথা,
অকথিত স্বপ্নের কথা ।
প্রিয়তমে, প্রিয়সু,
তুমি যে হৃদয়ের গোপন সুর,
অন্তরের গভীরে গাঁথা—
নও তুমি কোনো দূর।
নিঃশব্দ রাতের তারার মতো
ঝরে পড়ো অনুভবে,
তোমারই নাম লিখি বারবার
মনের গোপন অভাবে।
— কে. এ. সালাম