১. কবিতা | ২৩/০৮/১৯৭৫ ইং
ওগো প্রেয়সী
ওগো প্রেয়সী জীবন সঙ্গিনী,
হে মম হৃদয় বিজয়িনী।
কী নামে আজ ডাকি তোমায়,
ভেবে না পাই পড়েছি ভাবনায়।
মন যে তুমি নিয়েছ উজাড় করি,
সদা রয়েছ এ মম হৃদয় জুড়ি।
সেই যে কত নিশি কেটে গেল,
অতীতের বেশে আর না এল।
সদা শুনতাম সকাল সাঁঝে,
কণ্ঠে তোমার বেণু বাজে।
বাঁশরীর সুরে ডাকিতে মোরে,
ডাকিতে তোমার আপন ঘরে
শুনাতো সেই কণ্ঠ বেণুর সুর,
ঝরিত মধু আসব ঝুর-ঝুর।
বসাতে আদর করে আপন ভেবে,
চুপি সারে বলিতে কথা সুধা-রবে।
এমনি ক্ষণে রাতি যেত কেটে,
বিদায় লগ্নে হৃদয় পড়ত ফেটে।
প্রেম আবেশে বলিতে অবশেষে,
আবার আসিবে ওগো প্রিয়বেশে।
বলিতে এই অভাগারে বাহু বেঁধে,
মিষ্টি মধুর অমৃত বাণী সেধে।
তোমার হৃদয়-নিকুঞ্জ মাঝারে,
প্রেম-পুষ্প ফুটিত থরে-বিথরে
সে পুষ্প ছিঁড়ে দিতে মালা গেঁথে,
পরিয়ে দিতাম কৃষ্ণ কুন্তল মাঝে।
তুমিও ছিঁড়ে কিছু দিতে মোরে,
ছিঁড়ে না দিলে নিতাম কেড়ে।
ক্ষণে ক্ষণে রাগ-স্বরে,
দিতে মোর হাত ঝেড়ে।
বি-রা-গী-ত...
তবু পুনঃ ক্ষণে অভিমানে,
মুষড়ে পড়িতে বদ-ধ্যানে।
বাজে বকে তোমায় ছাড়ি,
কহিতাম চলে যাব বাড়ি।
হঠাৎ ভেঙে যেত অভিমান,
দু-বাহু বাড়িয়ে করিতে আলিঙ্গন
প্রেম ভরে পড়িতে মুচকি হেসে,
কল্পনায় কল্পপুরে যেতাম ভেসে।
বিরহিত প্রাণে ভাবি আজ,
কোথায় দু-প্রাণের প্রেম বাজি।
কোথায় তুমি কোথায় আমি,
জানে যাহা প্রেম-বিশ্ব-স্বামী।
— কাজী আব্দুস সালাম