১৯. কবিতা | ০২/১০/১৯৭৫ ইং
মাটির ধরায়
আমাদের এই মাটির ধরায়,
কার আঘাতে কে ব্যথা পায়;
কেউবা কাঁদে কেউবা আবার,
নেচে হেসে গান গায়।
কেউ নাচে রঙ্গমঞ্চে মহানন্দে,
কেউবা আবার ফুটপাতেতে;
অবারিত ব্যর্থ সুরে কান্দে,
আমাদের এই পান্থশালায়।
কেউ আজ পেয়ে হারায়,
কেউবা আবার হারিয়ে পায়;
হরেক মানুষ পাগল প্রায়,
আমাদের এই দুনিয়ায়।
প্রেম যেন নিয়েছে বিদায়,
মাত্র নিভন্ত প্রদীপের মতো;
বিরাজ করছে শুধু তার ধোঁয়া,
আমাদের এই দুনিয়ায়।
এই মহামায়ার রঙ্গশালায়,
বন্ধু কেউ কারও নয়;
সব আপন-হারা মনে হয়,
আমাদের এই দুনিয়ায়।
স্বার্থের পিছে সবাই ঘোরে,
সুযোগে ব্যর্থরে কষে ধরে;
আমাদের এই রঙ্গ-মেলায়,
এই ভব নাট্য-শালায়।
কেউবা আজ দুঃখে পড়ে,
আগুন লাগায় আপন ঘরে;
কেউবা আবার দুঃখের করে,
ধৈর্য ধরে সুখেরে করে জয়
কেউ আজ মিথ্যায় সাজে,
প্রেম মঞ্চে করে অভিনয়;
এই মিছে মায়ার দুনিয়ায়,
আমাদের এই দুনিয়ায়।
এই দুনিয়ারে দিলাম ভাই,
দিনে যাহা চেয়েছেন সাঁই;
আমার শত প্রেম ভালোবাসা,
সব যেন তার মিছে আশা।
গরম মাথায় স্বপ্ন দেখা,
কল্পনায় সব ছবি আঁকা;
সব গিয়েছে মিছে হয়ে,
বেঁচে আছি শূন্যতা নিয়ে
মাটির বুকে ভঙ্গ-মেলায়,
দুনিয়ায় কেউ কারও নয়;
যার যা নিয়ে ব্যস্ত সবাই,
আমাদের এই দুনিয়ায়।
বলহীনেরে পেলে বাগে,
সব তার লুটে কেড়ে লয়;
স্বল্প সময় মহা-কল্প-শালায়,
আমাদের এই দুনিয়ায়।
যারে ভালোবেসে নেবে কাছে,
আঘাত দিয়ে যাবে পিছে;
নিতি মালায় দেখ চেয়ে,
যাবার বেলা যায় না কয়ে;
কান্দায় ব্যথায় মিছে মায়ায়,
আমাদের এই দুনিয়ায়।
হায়রে জগৎ জন্মিয়া তোমায়,
দেখেছি সর্বোত্তম যেই কায়ায়;
আজ নহ সেই তাহায়,
ভরেছে আঘাত বিরহ-ব্যথায়;
অস্থির আর অতৃপ্ত বাসনায়,
আমাদের এই দুনিয়ায়।
— কে. এ. সালাম