১৮. কবিতা | ০১/১০/১৯৭৫ ইং
কত স্মৃতি
অতীতের শত স্মৃতি,
আজি জানায় মোরে
তোমার হাজার প্রীতি।
প্রিয়তমের যত কথা,
দিয়েছে ভরিয়ে আজি
কত শত ব্যথার গাঁথা
সুরভি মাখা সেই,
মধুময় চাঁদনি রাতি;
সেদিন ছিলে তুমি,
স্বর্গীয় প্রেম-দূতী
আজি জানাই তোমায়,
মোর হাজার প্রীতি
ওগো মম সরাব-সাকী।
সেই নিশি দিশি,
ফুরিয়ে গিয়েছে আজি
তোমায় ডাকি ডাকি।
তুমি যে বিরাজিত দূরে,
তবু তোমায় কাছে নমি
প্রীতির প্রিয় সুরে সুরে
হৃদয়ের এই শূন্য ঘরে,
আজি জানাই তোমায়
মোর হাজার প্রীতি।
— কে. এ. সালাম