১৭. কবিতা | ০১/১০/১৯৭৫ ইং
প্রিয় নামেতে
যেই প্রিয় নামেতে,
আমার এই প্রেমেতে;
চাতকসম বসে থেকে,
কণ্টক-মালা গেঁথে;
মোরে মদির-সুরে ডাকিতে,
আমার এই পৃথিবীতে।
ওগো প্রিয় শোনো না,
কাছে এসে বাঁধো না;
সেই নির্বাক প্রেম-ডোরে,
হৃদয়ের আপন ঘরে;
বাঁধো বিষ-ব্যথাতে,
আমার এই পৃথিবীতে।
ওগো সখি বিরহিণী,
প্রেমতরী আরোহিণী;
এসো গো চড়ি দুজনে,
এতটুকু প্রেমানন্দে;
বসি বিরহ-প্রেম তরণীতে,
আমার এই পৃথিবীতে।
হৃদয়ের শত কথা,
ব্যথা দিয়ে সবই গাঁথা;
জানো কি তুমি প্রিয়ে,
কেন কাঁদে পোড়া হিয়ে;
পেয়েছে ব্যথা প্রেমেতে,
আমার এই পৃথিবীতে।
তোমার সেই প্রেম-দান,
মোরে মেরেছে বিষ-বাণ;
এই মম হৃদয়-তটে,
মহা-রঙ্গ ঘাটেতে;
এই প্রেম ভূমিতে,
আমার এই পৃথিবীতে।
জন্মের শত সাধ,
প্রীতির যত বাঁধ;
জয় করে এসেছিলাম,
নেমে প্রেমে তোমাতে;
জীবনের সেই রাতে,
আমার এই পৃথিবীতে।
— কে. এ. সালাম