১৬. কবিতা | ২৯/০৯/১৯৭৫ ইং (২২শে রমজান)
কুঞ্জ বিতানে
কুঞ্জ বিতানে কে এলে,
মম তরু তলে।
মালীর পানে তাকাও ফিরে,
বারেক নয়ন মেলে।
সাধ করি পুষ্প তরু,
লাগিয়েছি বিতানে।
দস্যু এসে লুটে নেবে,
ভাবিনি তা মনে।
আমার এই নিকুঞ্জ মাঝে,
দস্যু ঢুকে পড়েছে।
সদা সৌন্দর্য ধ্যানে আছি,
মম বিতান মাঝে।
কে যেন চুপি চুপি,
এলো দস্যু সেজে।
বুঝিনি তা অনুক্ষণ,
তা ভাবিনি পিছে।
দস্যু যে বিরাজিত,
এই আমারই পাশে।
আমার নিকুঞ্জ মাঝে,
দস্যু ঢুকে পড়েছে।
দূরের সেই অতিথি এসে,
নিয়ে গেল ফুল তুলে।
তুলল সে আপন মনে,
আমারে নাহি বলে।
মালী মরে তরু ঝেঁপে,
ফুল সব লুটে নিলে।
মালীর সাজানো কুঞ্জে,
শুধু তরু ফেলে গেলে
কেন তরু ফেলে গেলে,
নিয়ে যাও তরুমূলে।
মালী তবে বসিবে গিয়ে,
প্রেম অর্ণব কূলে
ঘাতক এসে ভেঙে দিল,
সাজানো মম গুলশান।
ঘাতকের এই নির্মম দান,
রহিবে চির অম্লান।
— কে. এ. সালাম