১৪. কবিতা | ২৮/০৯/১৯৭৫ ইং (২২শে রমজান)
এই ধরণী
এই ধরণী মায়ের বুকে,
কত মেলা মিলল,
কত খেলা ভাঙল;
কে রাখে হিসাব তার,
কে লয় খোঁজ?
কত ফুল ফুটল,
কত ফুল ঝরল;
কে রাখে হিসাব তার,
কে লয় খোঁজ?
কুসুম যে কীটে ধরে,
ফুল কি ভাবছে মনে,
কাঁদবে সে অনুক্ষণ;
বেদনা-বিরহ মাঝে,
আপন ভ্রমরের লাগি।
ফুল যে পড়ে রয়,
তার আপন থলে;
ভ্রমর তো উড়ে যায়,
পুষ্প-রেণু-গন্ধে মাগি।
আহারে, ঝরা ফুল,
কেন ঝরে কাঁদিস;
আপন কি নেই তোর,
এই বিশ্ব-বিভূঁই?
এই ফুল কেন হাসে,
পুনরায় কেন কাঁদে;
ধরণী মায়ের কোলে,
গন্ধ লয়ে ফুটেছে তাই
হায়রে ও ফোঁটা ফুল,
তুই আর করিস না ভুল;
প্রয়োজনে এসেছিস ধরায়,
কেন তবে কাঁদিস ব্যথায়?
— কে. এ. সালাম