১২. কবিতা | ১১/০৯/১৯৭৫ ইং
মহা-মানব
কোথায় তুমি হে মহা-মানব
"লা ইলাহা ইল্লাল্লাহু"-র প্রচারক,
তোমায় না হেরিয়া
কাঁদে হিয়া ফাটিয়া যায় বুক।
ইসলামের ঝাণ্ডা বাহক
সত্যের সাধক বিশ্ব সাকী,
নিরখিতে তোমায়
হৃদয় শোকাহত তৌহিদে ডাকি।
পুণ্য চরণে যেথায় বিচরণ করেছেন
দেশ আরব-শহর,
পাইলে পদাঙ্কখানি
চুমিত এই শুষ্ক অবোধ অধর।
ডাকিতেছি ব্যস্ত হইয়া
লা-শারিক গাহিয়া,
স্বপ্নে পাইলে দেখা
শান্ত হইত এই দগ্ধ হিয়া।
জ্বালিয়া গিয়াছেন যে মশাল
বিশ্ব ব্যাপিয়া বিশাল,
একই সুরে ডাকিতেছে
বিশ্ব মুসলিম অনন্তকাল।
কেহ ডাকে নিশি জাগিয়া
কেহ ডাকে দিবা-রাতি,
কেহ ডাকিতে ডাকিতে যায় চলিয়া
আঁধারে জ্বালিয়া বাতি।
একটি নামের তরে ডাকিয়া মোরা
ইয়া মুহাম্মদ হই সর্বহারা,
জিন-ইনসান, পশু-পাখি কীট-পতঙ্গ,
তরু-লতা প্রবাহে অশ্রুধারা।
আবার আনন্দে আত্মহারা।।
এই নাম জপিতে লাগে ভালো,
বিশ্ব-আঁধার-অরণ্য-মরু করিল আলো,
বিশ্বের সর্ব ব্যাধি-জরা গ্রস্ত,
জীর্ণ-শীর্ণ সর্বহারা আরোগ্য পাইল।
আজি বিশ্ব-মুসলিম মোরা
কেহ গাহি থোরা থোরা,
কেহ পাগল পারা,
কেহ গৃহ ছাড়া সর্বহারা,
কেহ ভূরি তাজা রকেট চড়া।
এই নাম ডাকি মোরা।।।
— কে. এ. সালাম