৭. কবিতা | ০১/০৫/১৯৭৬ ইং
অতীত স্মৃতি
অতীত স্মৃতি কেন,
মনের মিনারে জেগে -
বেদনা বাড়ায়।
এই ঘুণে ধরা বীণায় কে,
বারে বারে এসে -
ঝংকারে দেয়।।
আমি এলোমেলো নিশিদিশি,
যতো কল্পনায় ভাসি।
সে হিসাব খুঁজে নাহি পাই,
শুধু বেদনার বীজ বুনে যাই
আজি নিরাশার এই ভূলোকে,
হারিয়েছি চির চাওয়াকে -
ত্যাগের মহিমায়।।
এই দেউল ভৃগু-বনে,
খুঁজিতেছি সদাক্ষণে।
মনের বাসনার চির সাধনার,
সে পরশ মণি-হার
তবু খোঁজার এই মোহনাতে,
বেসুর বীণার গীতে -
সুর ভেঙে যায়।।
ভালোবাসার তরঙ্গে ভাষা,
অধর মিলিয়ে হাসা।
সেই অতীত স্মৃতি,
মৌন মনের প্রীতি।
সে কাহিনী আবেগময়,
কোন লিপিতে গাঁথা নয় -
শুধু হৃদয়ে কথা কয়।।
— কে এ সালাম