৬. কবিতা | ৩০/০৪/১৯৭৬ ইং
অনুরাগ
ওগো ও প্রিয়ে -
করে মোরে বিয়ে,
আমার সুরের বীণার তার কেন ছিঁড়ে দিলে।
এই ভঙ্গ মেলায় -
এ মরমী খেলায়,
আমি ডাকিনি তো তোমায় তবু কেন এলে।
ভালোবেসে তোমারে -
ভুগিতেছি বিমারে,
আরোগ্য উপসর্গ ভেবে বীণাখানি নিলে তুলে।
ছিলে তুমি দেবী -
কেন হলে সেবী,
এই ভবে ক্ষণ তরে আমার ভাঙা কূলে।
নিয়ে শুধু সুরগুলো -
আঁধারে ছিলাম ভালো,
তেলহীন প্রদীপে কেন দিলে আলো জ্বেলে।
ভালোবাসা সরল আশা -
তোমা তরে সে ভরসা,
কেন করলাম প্রেমের আশা এ পোড়া ভালে।
এ জীবনে শত তৃষা -
না মিটে প্রেম-পিয়াসা,
কেন তুমি এলে এই পত্রঝরা বৃক্ষ তলে।
— কে এ সালাম