৫. কবিতা | ২২/০৪/১৯৭৬ ইং
তোমারে
কেন পেয়ে হারালাম তোমারে,
নিভৃত অন্তরে প্রেম অভিসারে।
অনুরাগে পুড়ে পুড়ে ছাই হতেছি,
হায়, এ পোড়ার নেই তো বিরাম।।
সেই হারানো সে কালে,
এই মম ভঙ্গ ভালে;
এসে কেন তুমি চলে গেলে।
আমি সেই ব্যথায় সদা ক্ষণ,
নিত্য কাঁদি যেন অকারণ;
ত্যাগের পাওয়া মোর সেইতো পরম।।
যত দিন বেঁচে রব এ ধায়,
মম ভালোবাসা সাধবে তব তরে;
এ দ্রব্যমন রবে তোমায় ঘিরে।
আমি নিশি জাগা বিহঙ্গী,
বিহঙ্গের বিরহিণী ত্যাগী;
হারানোকে কল্পনায় ভেবে পাই আরাম।।
আমি হতভাগী অভিসারিণী,
নয়ন ঝরা দেখে কাঁদে ধরণী;
ওগো প্রিয় তুমি তাহা বুঝনি।
তপ্ত তন্ত্রীতে অনল রাগে,
তোমায় ধরা দিতে ভয় লাগে;
এ তনু বক্ষে বাজে বেণু বেদনা মর্ম।।
— কে এ সালাম