৪. কবিতা | ১৮/০৪/১৯৭৬ ইং
ফুল
ওগো ও বন্ধু -
বিরহ সিন্ধু,
মাতিয়ে তোলো মোরে এ মধু রাতে।।
এ অলির তৃষিত প্রাণ -
মাতাল করেছে তব সুগুপ্ত ঘ্রাণ,
ওগো ফুল - মেলো পাপড়ি সকল।
মধু পিয়াসে তন্দ্রা নেই -
এ অলির নয়ন পাতে।
এখনও অনেক বাকি পোহাতে রাত -
মধু পিয়াসুরে হবে প্রভাত,
ওগো ফুল - মধু ঝরাও অবিরল।
তব বীণায় বাজাও সুর -
এ নিশীথ নিভৃত সংঘাতে।
বিহঙ্গীর বিলাপে ফুটে সব শাখে -
বিরহের সংলাপে আসবে মেখে,
ওগো ফুল - ঝুলিয়েছো বধু দুল।
তব কেন কর অভিমান -
পেয়েছ প্রিয়দান এ নিশীথে।।
— কে এ সালাম