৩. কবিতা | ১০/০৪/১৯৭৬ ইং
হৃদয় রাণী
ওগো আমার হৃদয় রাণী,
দিয়েছি মন তোমায় দানি।।
তুমি আমার কল্প-ধ্বনি,
হইও না আর বিরহিণী।
তাকিয়ে এবার আমার পানে,
মুছো মনের প্রহত গ্লানি।।
এ মন মালা গাঁথলাম বসি,
মালার গিরা দিলেম কষি।
হুঁশ থাকতে সুতা ছিঁড়ে,
ফুল যেন যায় না ঝরে।
ওগো ও উদাসিনী।।
নিশি গেলে দিবা এলে,
আনন্দে মনের দুয়ার খুলে।
হোঁচট খেয়ে ব্যথা পেলে,
তোমায় যেন কাঁদতে না শুনি।
গর্ব করা যাও ভুলে,
শুকনো কাঁটা নাও তুলে।
আদর করে সোহাগ ভরে,
রাখ তোমার হৃদয় ঘরে।
ওগো মহা-গর্বিনী।।
ঘুরাও তোমার নয়ন জ্যোতি,
আমার পানে তাকাও সতী।
তুমি বিনে হৃদয়-বীণায় চরম বিরতি,
আমার চয়ন সু-নয়নী
বাড়িয়ে দাও তোমার কঞ্জলতা,
ভাল লাগে না এ নীরবতা।
সুরে সুরে দাও গো ভরে,
কণ্ঠে তোমার মধু ঝরে।
ওগো মন-হরিণী।।
থাকবো না আর এই আবিরে,
চল এবার আসি ঘুরে।
ব্যথাগুলো ধুয়ে আসি সাগরনীড়ে,
ওগো চির প্রেমভিসারিণী।।
— কে এ সালাম