২. কবিতা | ০৮/০৪/১৯৭৬ ইং
জাগো জাগো
জাগো জাগো ওগো মাগো,
আলসতন্দ্রা মোহনিদ্রা ভাঙাও আজ।
তোমার ছেলেরা ডাকছে মাগো,
ওই দূর গগনে কত উড়ছে দেখে বাজ।
নিশির নেশা ভেঙে ফেল,
ছেলের পানে নয়ন মেলো।
পেটের ক্ষুধা পেটে রেখে,
দেখ তব কাতর ছেলের মুখে কত লাজ।
মাগো তোমার বদন ঘুরাও,
হাসি মুখে কঞ্জলতা বাহু বাড়াও।
দুটো চুমো দানিয়ে মা,
তুলে লও তোমার ওই শীতল বুকের মাঝ।
দিবার আলো ডাকছে মাগো,
তুমি যদি বিদায় দাও গো।
কর্ম বর্ম হস্তে ধরি আজি,
ধ্বংস দেব দেশের সব অলসের সাজ।
ছুটবো মোরা পবন বেগে,
পারবে না কেউ মোদের সঙ্গে।
যদি তোমার দোয়া থাকে,
যুব শক্তি সবার মাঝে করবে বিরাজ।
সব দামাল ছেলে বিমল প্রাণে,
অর্ঘ্য দেয় মা তোমার চরণে।
তোমার বুকের স্তন চুষে চুষে,
সবে যেন বুঝতে পারি সবার বড় কাজ।
— কে এ সালাম