১. কবিতা (নতুন পর্ব) | ০৭/০৪/১৯৭৬ ইং
চাঁদনী
হে গো চাঁদনী -
কেমনে বাঁধিয়াছ বীণে সুরখানি।
হাসিয়া হাসিয়া পিয়াাইছো -
নিশির মদিরা
খণ্ড মেঘের আড়ালে থাকিয়া,
নীল দেওয়ালে কলার মতো বাঁকিয়া;
দল-বল লইয়া কাহারে দিতেছো পাহারা?
নিশি ক্ষণে নমিতেছো যে ভূমি;
কী দিবে পুষ্প-পাপিয়া, কী চাহিয়াছ তুমি?
যে কাননে ফুলেরে দলিতেছে -
পাপিয়া এ নিশি।
নয়ন ভরিয়া আদি কাল হইতে -
দেখিতেছে সে খেলা,
তুমি মূর্ত্তিমান ঋষি
হে গো বিধু!
নিশির বধু।
তুমি সত্যি বলো -
পুষ্প আর পাপিয়া কী পাইয়াছে,
নিশি জাগিয়া?
প্রভাত-মগনে পুষ্প অভারাগীর -
ব্যর্থ পাপড়ি সকল,
কেন যায় ঝরিয়া?
— কে এ সালাম