৩০. কবিতা | ২১/১০/১৯৭৬ ইং
হে বিরাট
হে বিরাট -
ভঙ্গুর মহাধরণী।।
তব বাঁকা বুকের মাঝে,
এক রাশি রঙে সেজে।
মায়া-ডোরে বাঁধা পড়ে,
এক সুন্দরী নদীর তীরে—
বসেছি ভক্ত আগর জ্বেলে।।
নদীর ঢেউগুলি ফুলে-দুলে,
আঁকাবাঁকা স্রোতের তালে।
মোরে নিয়ে যায় টেনে,
মিলায়ে মলয়-সমীর সনে—
ঘ্রাণ-বাণে মৌনী রোলে।।
— কে এ সালাম