৩১. কবিতা | ০৫/০৯/১৯৭৬ ইং (৮ই রমজান)
চাঁদনী
হে গো চাঁদনী -
না ঢেকো তোমার ওই আপন জ্যোতি
কেন উলঙ্গ উদিত হলে -
সুনীল-বিমল নক্ষত্রের গগনে সতী।
তব অপরূপ স্নিগ্ধে -
তুমি নিশি-কাননে অনন্ত প্রেম-রতি
আগমনে নিত্য বনে -
আনন্দে নাচে নব বন-ফুল আরতি।।
— কে এ সালাম