২৯. কবিতা | ০৪/০৮/১৯৭৬ ইং
পরের বাড়ি
আমি পরের বাড়ি ঘুরিফিরি,
মোর আপন বাড়ি চিনি না
প্রভু দেখায় মোরে দিবানিশি,
এই কোন রাজ্যে কাঁদি-হাসি।
এ যে সাদা-কালো ছবি খানি,
নির্বোধ আমি সত্য বুঝি না।
দুই পলকের ফাইন দিতে,
এলাম নেশার অসার জগতে।
এসেছি নির্ধারিত সময় নিয়ে,
সময়ের শেষ তো জানি না।
এই ভঙ্গুর এই ধরার বুকে,
চালক মোরে চালান সুখে
নিত্য খুঁজি সুখ সন্ধানে,
তবু সুখ তো চোখে দেখি না।
— কে এ সালাম