২৮. কবিতা | ০৯/১০/১৯৭৬ ইং
ভিকের লতা
তব মাসনদের আঙিনায়, আমি এক মুসাফির,
ভিখ দিয়ে মোরে অপমান করো না হে রাজবীর।
জীর্ণ দর্শে ব্যথা পেয়ে রণি,
কিছু অর্থ-কড়ি দাও তারে দানি।
দুঃখীর দুঃখ কেন আসে, কেমন কী পরিবেশে,
তুমি রাজা থাকতে দেশে, কেন মানুষ দুঃখে ভাসে?
- হে রাজবীর।।
তব মাকে ভালোবাসো যেমনি,
দেশ-মাতৃকায় ভর করো তেমনি।
দীনের হস্ত ঋণ নিয়ে, আপন হস্ত দীনেরে দিয়ে,
কায়-মন দাও বিলিয়ে, শস্য-মায়ের পায়ে-গাঁয়ে।
- হে রাজবীর।।
সর্বস্ব মায়েদের দাও বিলিয়ে,
নীতি-মালা না ঝুলিয়ে নিলয়ে।
তবেই খুশি হবেন মাতা, ঘুচে যাবে দীন-বার্তা,
থাকবে না মুসাফিরের ব্যথা, বাড়বে না ভিকের লতা।
- হে রাজবীর।।
— কে এ সালাম