২৭. কবিতা | ০৫/১০/১৯৭৬ ইং
দুনিয়ার দান
দুনিয়ার দান পেলাম না
মহা অনুগ্রহে বিধাতার,
কান্না ভরা জীবন লয়ে
পাড়ি দেব সত্য পরপার।।
দীনের তরে আমায় দেখি
খুশি হবেন প্রেমময় সাকী,
দোয়াখানি রাখবেন জানি
আমায় সৃষ্টিকর্তার অবতার।।
এসে এই মানুষের জগতে
মনে বিষ মাখালাম আঘাতে,
ঘুরে ঘুরে মানুষের দ্বারে
ছিন্ন করলাম হৃদয়-তার।।
কেহ বলে কাফের মুনাফেক
কেহ বলে কাপুরুষ কপর্দক,
আমি হাসি মুখে খুশি হয়ে
একে যাই ছবি সে কথার।।
— কে এ সালাম