২৬. কবিতা | ০৫/১০/১৯৭৬ ইং
ভূমে সুখী
ভূমে সুখী আমি,
কখনও নহি দুঃখী,
সদাই সুখী হই,
যবে বিধাতারে ডাকি
বিধাতা-দ্রব্য সদা,
বহে হৃদি-রন্ধ্রে,
দুঃখেও বাসি হাসি,
শুষ্ক সুখ আনন্দে।
হে মহা জ্ঞাত মহা বিজ্ঞ,
পরম চরম দিনের,
ডাকতে কর এনায়েত,
প্রতি এই ক্ষীণের।
— কে এ সালাম