২৫. কবিতা | ৩০/০৯/১৯৭৬ ইং
গান কারে বলে
হায়রে গান কারে বলে,
বুঝে কজন আসলে?
সুর কথা কারে বলে,
অনেকে বোঝে বিহ্বলে।
কথা আর সুরে মিলে,
কণ্ঠের অমীয় স্বর তালে।
স্মরণের জ্যান্ত অন্তরালে,
তারে কি অমৃত গান বলে?
গানের কথায় পেলে ব্যথা,
গান গাওয়া হয় না বৃথা।
গানের বাণে জ্ঞান ভাণ্ডারে,
পেলে কিছু বিভু তরে।
তারে কি এ মন গান বলে,
যাহা সর্বলোকে সর্বকালে?
গান শুনলে পাপ হবে -
এমন বাণী কে আর রবে?
গান কী তাহা নাহি জানে,
বদ মেজাজে সদাই রণে।
গান হলো হৃদয়ের ধন,
বিভু মূলে করে স্মরণ।
ব্যক্ত করলে ব্যথার কথা,
নিরপেক্ষ ডাকলে বিধাতা।
মন-দ্রব্যে মিলাতে পারলে,
তাহাই গান জ্ঞান-মঙ্গলে
— কে এ সালাম