২৪. কবিতা | ৩০/০৯/১৯৭৬ ইং
দীন
আমি পড়েছি একান্ত দীন,
তুমি করেছ তোমার অধীন,
দয়ালু তোমার অসীম দয়া দানে।
এই দুনিয়া ভঙ্গ মেলায়,
তব প্রেমাসিক্ত আশায়।
সদাই তোমার দ্বীনের গুণে,
মহান তুমি মেরেছ বাণ এ প্রাণে।
আরব ভূমির মরুর বুকে,
আমার নবী শুয়েছেন সুখে।
মানব কুলের সেরা হয়ে,
তোমার দ্বীনের ঝাণ্ডা বয়ে।
পেটে পাথর বেঁধে পড়তেন ধ্যানে।।
— কে এ সালাম