২৩. কবিতা | ৩০/০৯/১৯৭৬ ইং
বিষাদ তরঙ্গ
বিষাদে মাখা আমি এক ভৃঙ্গ,
আমার জন্য নহে এই ভব-রঙ্গ।
এই কানন মাঝে -
কত রঙে সেজে,
সাঁঝ হতে কত ফুল ফুটল,
সকালে আবার ঝরে পড়ল।
উদাস তরঙ্গে সব তার হলো ভঙ্গ।।
এই রঙ্গ মেলায় -
নক্ষত্র-গগন তলায়,
আমার বিতানে যে ফুল ফুটল,
আমার পানে তাকিয়ে সে-ও ঝরল।
ক্ষণেকে মোর সেই আশা হলো সাঙ্গ।।
সেই হতে অনুক্ষণ -
এই মম তনু মন,
সদাই বেদনাকে সাথী করে চলল,
আলোতে কালো আঁধার ডাকল।
পুড়ে গেল অঙ্গার হয়ে সেই অন্তরঙ্গ।।
এই পোড়া দেহ লয়ে -
এই তরণী বেয়ে,
চলিতে মূলের দিকে হয়েছি আকুল,
পেয়েছি ছাই মাঝে রতন বিপুল
শুনেছি সাকী রবে মহা-নিনাদ-শৃঙ্গ।।
— কে এ সালাম