২২. কবিতা | ২৪/০৯/১৯৭৬ ইং (২৯শে রমজান)
চির-ঠাঁই
হে মহান আল্লাহ অসীম অপার করুণাময়,
তোমার করুণাগান গেয়ে শেষ নাহি করা যায়।
অভাবীর অভাব হতে দুর্বলের শাসন-শোষণ,
তুমিই একমাত্র সাহায্যকারী হয়ে কর মোচন।
দ্বীনের ধন তুমি যারে সদা দাও সুলভে -
সে তো তোমারই মহিমায় মত্ত নির্লোভে।
তোমার জ্ঞান ভাণ্ডার হতে দান যাহারে,
সে চিত্ত অমীয় স্বাদ ভোগে মিলি তব বাজারে।
এ ভূলোকে যাহারে কর দহন তব অনলে,
পুড়ে পুড়ে দ্যুলোক তরে নূর কুড়ায় নিরালে।
সৃষ্টি জগৎ মাঝে ধরণীর বিধাতা তুমি,
তব প্রেম বিস্তারিয়া এ দেউল-দেহ ভূমি।
মৌন আকর্ষণে অস্থির চরণে আছি ভব-নীড়ে,
ইশারিলে যেতে হবে তব আরশ মহলায়
চাতকী প্রাণ সদাক্ষণ ব্যস্ত যেতে সে চির-ঠাঁই
— কে এ সালাম