২০. কবিতা | ১৯/০৮/১৯৭৬ ইং
কাহাকে দিবে
আজকে চুমা কাহাকে দিবে,
ভাগ করে দাও ওগো প্রিয়ে।
ভাগি দেখ তাকিয়ে আছে,
মিষ্টি মধুর টোল ফুলে হেসে।
দাও গো প্রিয়ে ভাগিরে আগে,
দেখ চাতক সম কেমনে আছে রেগে।
নয়নে ফুটিয়েছে কী মোহিনী জ্যোতি,
জ্বালিয়ে দিয়েছে মোর আঁধারে আরতি।
দাও গো প্রিয়ে চুমো ওরে,
থাকিলে কিছু পরে দিও মোরে।
তোমার চুমার এত যে দাম,
ভাগ হয়ে তাই পাই না অবিরাম।
ভাগের কথা কহিলাম বলে,
অভিমানী ভাগি উঠল তব কোলে।
দখল করিল একাই ওই আসন,
কাঁচুলি ঠেলে সে ধরিল বসন।
দেখ আড়চোখে কেমনে তাকায়,
আপনার দখল আপনি দেখায়।
অন্তর দিয়ে বলে ভাগি আমি যেন,
তার ও দখল জুড়ি না কখনও।
আমি হাসিলে ভাগি কী ছবি আঁকে,
মুখে চুষে হাতে টিপে দখলে রাখে।
প্রিয়ে তব অঙ্গে আমার দখল,
দিবে না ভাগি একাই বসাবে সুখ-রোল।।
— কে এ সালাম