১৮. কবিতা | ১৬ই রমজান
রমজান
রমজান আসিল - রোজা শুরু হইল,
কবরীরা আজাব হইতে নাজাত পাইল।
ধরার বুকে - মহা সুখে,
ফুটিল ৩০টি ফুল - আশে এক ঈদুল।
ভোরের পাখি - উঠিছে ডাকি,
গাহিয়া দ্বীনি গজল - ধ্যানীর সুর-রোল।
ওই ফুলগুলি - কাননে ঝুলি,
মাতোয়ারা করিল - গন্ধে হৃদি ভরিল।
ইসলাম বলে - আজাব কালে,
ওই অমীয় ফুল - হইবে ঢাল বিপুল
এই জগতে - শত আঘাতে,
দ্বীনে আনন্দ দিল - রমজানের সু-আদল।
বে-ভোলা মন - এই পুত-ক্ষণ,
ফুটায়ে তৌহিদী ফুল - শাখে দাও দোল।
যেই জন ঈমানদার - সেই তো রোজাদার,
যত ফুটিবে সে ফুল - ফুরাবে না মুকুল।
স্বর্গীয় অমীয় ধারা - দিবে আসিয়া ধরা,
হৃদয় হইলে দেউল - সদাই বাজিবে মাদল।
— কে এ সালাম