১৭. কবিতা | ০২/০৯/১৯৭৬ ইং (৫ই রমজান)
বিদায় দর্শন
কে গো অনিিত্য কালের পূজারী,
আজ খুঁজিছ-পুঁজিছ হৃদয় উজাড়ী।
কেন দাঁড়িয়ে কাঁদছ বৃক্ষ তলে,
ঝরে পড়া পুষ্পটি কোলে তুলে।
যতদিন ওই পুষ্প ঝুলছে বৃক্ষে,
মমতায় বারেক এসে যাওনি দেখে।
সবার সে এতদিন ভালবেসে,
আজ চলেছে তার আপন দেশে।
মিলন মোহনায় সে মৌনী-ক্ষোভে,
মিলিতে না দিয়ে ধরিছ কেন চেপে।
ছেড়ে দাও নিরাশক্ষণে নাকরে রাও,
বিদায়ী তরণীতে তারে চড়িতে দাও।
দেখ ওই ব্যঞ্জক তরণী তাহার জন্য,
সাজিয়ে হয়েছে ব্যাকুল বাহার ধন্য।
আজ ভোরে তব ভিজা নয়ন ঝেড়ে,
আখেরী দর্শনে তাকাও পুষ্প নীড়ে।
— কে এ সালাম