১৬. কবিতা | ০৪/০৯/১৯৭৬ ইং (৮ই রমজান)
বিভু
হে বিভু -
তব করুণার আগুন -
যেন চিরদিন জ্বলে,
মম হৃদয় অন্তঃস্থলে।
এই আঁধার পিঞ্জরে বসে -
যত করি কল্পনা,
ততই বাড়ে শুধু বেদনা।
সে বেদনা মম সাধনা -
তব কণ্টক ফুল ভেবে,
তুলে নেই নীরবে।
মম হৃদয়ের ডালায় -
যত তুলি তৌহিদী ফুল,
ডাকে হৃদপাখি তব বুল।
এই মৌনী পাখি নিরখি -
তব অভিসারী প্রেম আশে,
সদা কাঁদে আর হাসে।
যতই ব্যথা দান তুমি -
এই পাখি ততই যেন খুশি,
নীরবে বেঁধে প্রেমে দিশি।।
— কে এ সালাম