১৫. কবিতা | ১৪/০৯/১৯৭৬ ইং (১৮ই রমজান)
অকালে ঝরা
দয়াল, ফুল কেন ফুটালে -
ঝরিয়ে দিলে,
কাননের অলিটির অন্তরে -
ব্যথা ভরে দিলে।।
কী যে যাতনা তার -
সহা বড় ভার,
এই ভব কূলে।।
যবে ফুটেছিল ফুল -
হৃদয় করেছিল আকুল,
উঠেছিল আনন্দে দুলে।।
সেই আনন্দ সুন্দর -
বিষাদে হয়েছে আঁধার,
ব্যর্থ অলির দেশে।।
ঝরার বেদনা সেরা -
হৃদয় পাগল পারা,
শেষ পাওয়া মঞ্জুলে।।
আঘাতের মহা দানে -
খুঁজছে মনে কাননে,
অলি রোদন রোলে।।
কোথাও পেল না খুঁজে -
নিরাশ উঠিল বেজে,
অলির হৃদয়ে অকালে।।
— কে এ সালাম