১৪. কবিতা | ২৫/০৭/১৯৭৬ ইং
মন পাখি চলোরে
ও মন পাখি চলোরে -
চলো আপন প্রিয়র দেশে,
খাঁচার মাঝে মিছে আশে -
বৃথা আর থেকো না বসে।
ও মন পাখি চলোরে -
প্রিয় ডাকছে তোমায় সর্বক্ষণ -
মেখলা ভঙ্গ মায়ার প্রসাধন,
এই মিছে বাঁধন কাটিয়ে এখন।
ও মন পাখি চলোরে -
মাটির খাঁচার ১৮ দ্বারে -
সদাই ভ্রমের দান ঘুরে-ফিরে,
ওরা ভুলিতে বলে প্রিয়রে।
ও মন পাখি চলোরে -
মেলার কর্ম বাতি দিয়ে -
প্রিয়র পথটি চিনে নিয়ে,
সে পথে পড়ো বেরিয়ে।
ও মন পাখি চলোরে -
ভ্রমের পথটি সদাই দলে -
চড়ো গিয়ে প্রিয়র কোলে,
প্রিয় আদরে নিবেন তুলে।
ও মন পাখি চলোরে -
— কে এ সালাম