১৩. কবিতা | ০৩/০৮/১৯৭৬ ইং
মুক্তি পথ-খানা
এই দুনিয়ার পান পেয়ালায় -
চুমুক দিও না,
থেমে যাবে মাঝ পথে -
পথ চলা হবে না।
কপট হয়ে যাবে রে পাগল -
যদি ঝরাতে না পার তপ্ত-তরল,
লোভের মোহে আঁধার নেমে -
দিবে তোমায় আলোর ছলনা।।
তুমি দ্বীনের দান ভুলে যাবে -
সত্যের নিশান নাহি পাবে,
মেলার খেলা সাঙ্গ হলে -
এই রঙ জগতে আর রবে না।।
পাখি উড়ে গেলে আপন নীড়ে -
মেলার পথে আসবে না আর ফিরে,
তখন ব্যস্ত হবে তালা খুলতে -
যদি বলে চাবি দেওয়া হবে না।।
সত্য রূপে আপন পথ চিনে নাও -
ভুলের কূলে লঘ্নি মেরে তরী চালাও,
খাঁচার পঞ্চ-দ্বারের মঞ্চে বসে -
ডাক হৃদে প্রিয়রে নাহয়ে আনমনা।।
প্রেম-শরাব যদি পিয়াতে চাও -
ভবের ভাবের চলন ভুলে যাও,
প্রিয়র দ্বীনের তারে বেঁধে নিজেকে -
খুঁজে নাও মুক্তির সরল পথ-খানা।।
— কে এ সালাম