১২. কবিতা | ০২/০৮/১৯৭৬ ইং
বন্ধুর প্রেমে
এই ভূলোকে বন্ধুর প্রেমে -
মাতাল হয়ে যাও,
যদি ওই দ্যুলোকে অসীম শান্তি -
ভোগ করতে চাও।
মরুর বুকে, বালুর বাঁকে -
বন্ধুর নামের প্রেম তরী তে,
ধ্যান শরীফে পাল তুলে দাও
বন্ধু তোমায়, পুলকে হৃদয় -
সেই পরশ নামে সর্বক্ষণে,
প্রাণ খুলে গান গাও।
ওরে পাগল, বাজারে মাদল -
নেচে ওঠ বুলবুলের মতন,
ভূ-বাতিতে আপন কর্মে কামাও।
পোষা পাখি, উঠলে ডাকি -
তাল-তরাসে যাবে সব হারিয়ে,
সৌরভে সাথীর খোঁজে দেওয়ানা হও
এই শ্বাসর বেলা, সারো খেলা -
সাঁঝ নামলে দানব আসবে ঘরে,
দিবেনা সুযোগ করতে একটি রাও।।
— কে এ সালাম