১১. কবিতা | ১৭/০৬/১৯৭৬ ইং
লাল প্রভাতে ডালাভরে
এই আঁধারেতে -
প্রিয়ের সাথে,
মিলিতে পাই না দিশা।
কোন্ অর্ণবে -
তার তরী ভাসে,
অকূলে পাই না ভরসা।
স্মৃতির পাতায় -
সে অতীত কথা,
রূপকাহিনী দেয় ব্যথা।
মর্মের আঙ্গিনায় -
শিশির ফোঁটা,
ঝরে ঊষার ধারা।
আঁধার নিশীথিনীর -
সেই পূত বারি,
শীতোষ্ণ অশ্রু-ঝরা।
আমি দেউল -
খুঁজেছি বহুল,
তবু পাই না সে সুদর্শন।
কালবৈশাখীর -
কৃষ্ণ ফণী হয়ে,
ছোবল দিত যদি বর্ষণ।
ভুবনের বোঝা ফেলে -
চড়তাম তোমার কোলে,
বিজয়ী মুকুট পড়ে।
রজনীর ফোঁটা গোলাপ -
দিতাম তব চরণেতে,
লাল প্রভাতে ডালাভরে।।
— কে এ সালাম