ফসলের প্রসূতি
তুমি ফসলের প্রসূতি,
শ্যামলা বঙ্গভূমি মাগো আমার,
তব বুকে চড়েছে ক্ষুধার সীমার।
শ্যামলা বঙ্গভূমি মাগো আমার,
তব বুকে চড়েছে ক্ষুধার সীমার।
তব ষড় ঋতুর চপল চালে,
স্বর্ণ যুগল ফসল ফলে,
কাঁচুলি বুকের কলজে চিরে।
স্বর্ণ যুগল ফসল ফলে,
কাঁচুলি বুকের কলজে চিরে।
তবু মোদের পেট না ভরে,
ধরছে অচিন ভিন বিমারে,
ঠিক আছে যে বিদেশী দিলে।
ধরছে অচিন ভিন বিমারে,
ঠিক আছে যে বিদেশী দিলে।
রাউয়ের মতো গিলে গিলে,
বাহিরে তাকায় নয়ন মেলে,
পর্দা টানে নির্লজ্জ আঁখি নীড়ে।
বাহিরে তাকায় নয়ন মেলে,
পর্দা টানে নির্লজ্জ আঁখি নীড়ে।
এমনি বেহিসেবে চলছে দেশে,
যখন বন্যা নীরে উঠে ভেসে,
পূজন দ্বার খুলে পোড়া ভালে।
যখন বন্যা নীরে উঠে ভেসে,
পূজন দ্বার খুলে পোড়া ভালে।
এমন তুমি মম রঙ্গিন ভূমি,
অবহেলায় করছে শুধু নষ্টামি,
কত নেকাবধারী দামাল ছেলে।।
অবহেলায় করছে শুধু নষ্টামি,
কত নেকাবধারী দামাল ছেলে।।