অন্তরকোলে
কে. এ. সালাম • ০৮ ডিসেম্বর ১৯৭৫
অতীতের সেই ক্ষণগুলো
কেমনে যাবো ভুলে,
আকাশে চাঁদের মতো
তুমি ছিলে অন্তরকোলে।।
কেমনে যাবো ভুলে,
আকাশে চাঁদের মতো
তুমি ছিলে অন্তরকোলে।।
ফুল হয়ে ফুটেছিলে
মোর হৃদয় বিতানে,
কূল হয়ে ভেঙেছিলে
মোর স্রোত টানে;
ভালোবাসার দুর্বোধ বানে।।
মোর হৃদয় বিতানে,
কূল হয়ে ভেঙেছিলে
মোর স্রোত টানে;
ভালোবাসার দুর্বোধ বানে।।
নাগী রূপে এসেছিলে
মোরে ছোবল মারিতে,
মণি হয়ে উঠেছিলাম
তোমার এলোচুল মাথাতে;
হৃদয় বিদারক বিরহ আঘাতে।।
মোরে ছোবল মারিতে,
মণি হয়ে উঠেছিলাম
তোমার এলোচুল মাথাতে;
হৃদয় বিদারক বিরহ আঘাতে।।
পত্রঝরা বনে বাহার পবনে
যবে ফুটিল ফুল,
বিরহের অনলে পুড়ে
তোমার ভাঙ্গিল মনের ভুল;
এবার নদীর জাগিল দুকূল।।
যবে ফুটিল ফুল,
বিরহের অনলে পুড়ে
তোমার ভাঙ্গিল মনের ভুল;
এবার নদীর জাগিল দুকূল।।