অনন্ত গোপন বধূ
অতীতের সেই হারানো সুর,
আজও মনে জাগে বিধুর।।
আজও মনে জাগে বিধুর।।
তোমার কাজলপরা ডাগর আঁখি,
আম্র কাননে বসেছিলাম একাকী।।
আম্র কাননে বসেছিলাম একাকী।।
প্রথম চপল দেখায় তোমায় -
খুঁজে পাইনি সেই ভাষার দিশা,
তখন মৌনছিল মোর ভালোবাসা।।
খুঁজে পাইনি সেই ভাষার দিশা,
তখন মৌনছিল মোর ভালোবাসা।।
ভালোবাসা আশা নিয়ে আনিল প্রেম -
প্রেম জ্বালিল হৃদয়ে হোমানলে দাহ,
শুরু হলো খেলা বিরহের অবরোধ।।
প্রেম জ্বালিল হৃদয়ে হোমানলে দাহ,
শুরু হলো খেলা বিরহের অবরোধ।।
ওগো চির প্রেয়সী প্রেমপথিক -
ভালোবাসার প্রেমাঙ্গনে করোনি ভুল,
মনবনে ফুটেছ চির বসন্ত ফুল।।
ভালোবাসার প্রেমাঙ্গনে করোনি ভুল,
মনবনে ফুটেছ চির বসন্ত ফুল।।
আকাশের গায়ে জাগে যে বিধু,
তুমি তেমনি অনন্ত গোপন বধূ।।
তুমি তেমনি অনন্ত গোপন বধূ।।