নিশি ফোটা ফুল

ওগো নিশি ফোটা ফুল,
গন্ধে হৃদি করেছ আকুল।।
সুরের ছন্দে ছন্দে,
নাচে মন আনন্দে।
একি করলে মোরে,
বাাঁধলে সুবাস ডোরে।
ঘ্রাণে করে বিলোল।।
মোর হৃদয় বেতারালয়,
তোমার মনের কথা কয়।
ওগো ফুল কুহেলিকা,
জ্বেলে দাও পরাগশিখা।
হৃদয় রন্ধ্রে বিপুল।।
আমায় ডাক মৌনীসুরে,
পূজন সোপান দ্বারে।
ধুনিধ্যানে হই মশগুল।।
হৃদয়ের পুষ্প বনে,
ফুটেছ এক কোণে।
চির বসন্তে ফোটা,
বেদনা কন্টকে আঁটা।
তুমি অনন্ত ফাল্গুনী ফুল।।