নিশির ঝরা

কে. এ. সালাম • ০৭ ডিসেম্বর ১৯৭৫
ভোরের শিশির ডালে,
রবির কিরণ কোলে,
হাসে নিশির ঝরা।।
আকুলি ব্যাকুলি করে,
হৃদয় বীণার তারে,
সহসা করে তরা।।
বিষ ফোঁটা সারিসারি,
বেদনা নয়ন বারি,
ঝরিছে নিশি নির্ঝরা।।
কোন গিরি পথে,
এসেছ কি দিতে,
ওগো নিশির ঝরা।।
কী ব্যথা পেয়ে,
ধরার পানে চেয়ে,
হয়েছ বিদায় মরা।।
বিদায় হাসি হেসে,
ক্ষণেক ভালোবেসে,
হলে চিরবিরহে গড়া।।